ads
ইপেপার আর্কাইভ
logo

গফরগাঁও আসনে ভোট আগামীকাল: ১১১ কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন, পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন। //

গফরগাঁও প্রতিনিধি, (ময়মনসিংহ)

প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পি.এম
গফরগাঁও আসনে ভোট আগামীকাল: ১১১ কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন, পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন। //

-

গফরগাঁও আসনে ভোট আগামীকাল: ১১১ কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন, পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন।


গফরগাঁও প্রতিনিধি, (ময়মনসিংহ):

আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ময়মনসিংহ বিভাগের ১১টি আসনের মধ্যে গফরগাঁও আসনটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

গফরগাঁও ও পাগলা—এই দুটি থানা নিয়ে গঠিত এ নির্বাচনী আসনে মোট ১১১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আসনের সবকটি কেন্দ্রে পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মাঠে কাজ করছেন মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গফরগাঁও আসনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্ব পালন করছেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, গফরগাঁওবাসীকে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ