ads
ইপেপার আর্কাইভ
logo

ঈদের আগে সকল সেক্টরের শ্রমজীবী মানুষের বেতন বোনাস পরিশোধ করার আহবান জানিয়েছেন গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১০ মার্চ ২০২৬, ০৭:৩২ পি.এম
ঈদের আগে সকল সেক্টরের শ্রমজীবী মানুষের বেতন বোনাস পরিশোধ করার আহবান জানিয়েছেন গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

ঈদের আগে সকল সেক্টরের শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের আহ্বান গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সকল সেক্টরের শ্রমজীবী মানুষের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দ্রুত পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট মালিকপক্ষ ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

এক বিবৃতিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “শ্রমজীবী মানুষই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের বিনিময়ে শিল্প-কারখানা ও উৎপাদন ব্যবস্থা সচল থাকে। ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা শুধু দায়িত্বই নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্যও। সময়মতো বেতন-ভাতা পরিশোধ করা হলে শ্রমিকরা স্বস্তি ও আনন্দের সঙ্গে তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন।”

ফাউন্ডেশনের মহাসচিব কে এম জসীম উদ্দিন বলেন, “প্রতিবছর ঈদের আগে অনেক শ্রমিক তাদের ন্যায্য পাওনা নিয়ে অনিশ্চয়তায় থাকেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, যেন কোনো শ্রমিককে তার প্রাপ্য বেতন-ভাতা ও ঈদ বোনাসের জন্য ভোগান্তিতে পড়তে না হয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হলে শিল্পখাতে স্থিতিশীলতা বজায় থাকবে।”

ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফজলুর রহমান পলাশ বলেন, “শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ করা হলে শিল্পক্ষেত্রে সুস্থ পরিবেশ বজায় থাকবে এবং অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না। আমরা আশা করি সরকার ও মালিকপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সামাজিক ন্যায়বিচারের অংশ। তাই ঈদের আগেই দেশের সকল শিল্প-কারখানা ও কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ