সংসদের প্রথম অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংসদ ভবন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় সংসদ ভবন এলাকা এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন কিংবা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা যাবে না বলে জানানো হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, সংসদের অধিবেশনকালীন সময়ে সংসদ এলাকা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে

