বৈশাখী ঝড়ো অফার’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত – এপ্রিল মাসব্যাপী বিনিয়োগ মেলা ২০২৬
ঢাকা: আজ ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড-এর উদ্যোগে এপ্রিল মাসব্যাপী বিনিয়োগ মেলা ২০২৬ উপলক্ষে বিশেষ “বৈশাখী ঝড়ো অফার” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুদ সাঈদী, এমপি, চেয়ারম্যান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালকবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডি. এম. এমদাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড।
প্রধান অতিথি বলেন, “বিনিয়োগকারির অভাব নেই; অভাব হলো বিশ্বাসী প্রতিষ্ঠান। যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, তাদের জন্য এটি নতুন সুযোগ ও সম্ভাবনার দরজা খুলে দেবে। ২০৩০ সালের মধ্যে আমরা আমাদের প্রজেক্ট বাস্তবায়ন করে শেষ হোল্ডারের কাছে বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ।”
অনুষ্ঠান সকাল ১০টায় পল্টন অফিস থেকে শুরু হয়ে খিলগাঁও অফিসে সকাল ১১টায় এবং বনশ্রী অফিসে দুপুর ১২টায় শেষ হয়। উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন।
ডি. এম. এমদাদুল হক বলেন, “আপনাদের উপস্থিতি আমাদের জন্য গৌরবের বিষয়। এই বিনিয়োগ মেলা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। আমরা আশা করি এই আয়োজন সকলের জন্য ফলপ্রসূ ও সমৃদ্ধ হবে।”

