ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
এক শুভেচ্ছা বার্তায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। এক মাস সিয়াম সাধনার পর এই মহিমান্বিত দিনটি আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ দেশবাসীর জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে।
ফাউন্ডেশনের মহাসচিব কে এম জসিম উদ্দিন বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং আমরা সবাই মিলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।
ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফজলুর রহমান পলাশ বলেন, ঈদ আমাদের মাঝে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র দিন আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করবে এবং দেশের উন্নয়ন ও মানবকল্যাণে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।
নেতৃবৃন্দ দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তারা বলেন, ঈদের আনন্দ হোক সবার জন্য সমান, আর মানবতা ও সহমর্মিতার চেতনায় গড়ে উঠুক একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।

