ads
ইপেপার আর্কাইভ
logo

তারেক রহমান ভোট দেবেন গুলশান ২ এলাকার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে, ডাঃ শফিকুর রহমান ভোট দেবেন মিরপুরের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পি.এম
তারেক রহমান ভোট দেবেন গুলশান ২ এলাকার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে, ডাঃ শফিকুর রহমান ভোট দেবেন মিরপুরের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে।

তারেক ও শফিকুরের ভোটকেন্দ্র নির্ধারণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই শীর্ষ রাজনৈতিক নেতার ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান এলাকায় ভোট দেবেন, আর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেবেন মিরপুরে।

দলীয় সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারেক রহমান গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, দলের আমির ডা. শফিকুর রহমান মিরপুরের ৬০ ফিট এলাকায় অবস্থিত মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রেই ভোট প্রদান করবেন।

নির্বাচন ঘিরে রাজধানীর এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও ভোটারদের উপস্থিতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ