ads
ইপেপার আর্কাইভ
logo

হাদীর পরিবারকে ফ্ল্যাটের চাবী ও দলিল হস্তান্তর করায় বিদ্রোহী নজরুল -বিপ্লবী ওসমান হাদী স্বরন কমিটির প্রধান উপদেষ্টাকে অভিনন্দন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পি.এম
হাদীর পরিবারকে ফ্ল্যাটের চাবী ও দলিল হস্তান্তর করায় বিদ্রোহী নজরুল -বিপ্লবী ওসমান হাদী স্বরন কমিটির  প্রধান উপদেষ্টাকে অভিনন্দন।

হাদীর পরিবারকে ফ্ল্যাটের চাবি ও দলিল  হস্তান্তর করায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্রোহী নজরুল–বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটি

বিপ্লবী সংগঠক ওসমান হাদীর পরিবারকে সরকারিভাবে ফ্ল্যাট হস্তান্তর করায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বিদ্রোহী নজরুল–বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটি।

এক বিবৃতিতে স্মরণ কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মো. শাহীন মন্ডল বলেন, শহীদ ওসমান হাদী প্রজন্মকে আলোর পথ দেখাতে গিয়ে আততায়ীদের গুলিতে নির্মমভাবে নিহত হন। তার আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বর্তমান সরকার তার পরিবারকে ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমে যথাযথ সম্মান প্রদর্শন করেছে।

তারা বলেন, এই উদ্যোগ কেবল একটি পরিবারকে সম্মান জানানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জাতির স্বাধীনতা ও সাংস্কৃতিক আন্দোলনে আত্মত্যাগকারী বিপ্লবীদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। স্মরণ কমিটি আশা প্রকাশ করে, আসন্ন নির্বাচনে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা যেন ওসমান হাদী হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করেন। 

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং অবহেলিত বিপ্লবীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ