ads
ইপেপার আর্কাইভ
logo

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে প্রবীণ সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পি.এম
জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে প্রবীণ সাংবাদিকের মরদেহ উদ্ধার

  জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে প্রবীণ সাংবাদিকের মরদেহ উদ্ধার। 

ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে এক প্রবীণ সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলার শৌচাগারে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত সাংবাদিকের নাম আলী মামুদ (৬৯)। তিনি দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিএনপির মিডিয়া সেলের সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি প্রথমে কর্মস্থলে যান এবং পরে জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছিলেন। সন্ধ্যার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।

পরদিন সকালে খোঁজ করতে গিয়ে প্রেসক্লাবের এক শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান কর্মচারীরা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের ভাষ্যমতে, আলী মামুদের প্রায় ১২ বছর আগে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

শাহবাগ থানার পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ