ads
ইপেপার আর্কাইভ
logo

কলমাকান্দায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান।

সোহাগ মিয়া, বিশেষ প্রতিনিধি, কলমাকান্দা।

প্রকাশকাল: ৩ এপ্রিল ২০২৬, ০৭:১০ পি.এম
কলমাকান্দায়  বিজিবির চোরাচালান বিরোধী অভিযান।

কলমাকান্দা উপজেলার ৮ নং রংছাতি ইউনিয়ন এর রাজাবাড়ী ব্রিজ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বিজিবি টহল দল একটি ট্রাক দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি করে অবৈধ পথে আসা ভারতীয় জিরা ২১০ কেজি, ফুচকা ১২৬৪ কেজি এবং পন্ডস পাউডার ১০০০ পিস জব্দ করে। জব্দকৃত ট্রাকসহ মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০,৭১,৪৮০/- (ত্রিশ লক্ষ একাত্তর হাজার চারশত আশি) টাকা। আটককৃত চোরাচালানী পণ্য নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে। এলাকাবাসী বলেন সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এই ধরনের অভিযান অব্যাহত থাকলে চোরাচাহনি প্রতিরোধ করা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ