গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ পন্ডিত দল (বিপদ)এর চেয়ারম্যান মুরসালিন ইসলাম বাবু বলেন,
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস—বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের ত্যাগ, সংগ্রাম ও আত্মদানে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
বাংলাদেশ পন্ডিত দল (বিপদ)-এর পক্ষ থেকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও স্বাধীনতার সংগ্রামীদের প্রতি। তাঁদের আত্মত্যাগ আমাদের চিরকাল পথ দেখাবে।
মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে—ন্যায়, মানবতা, সাম্য ও মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়। আজকের এই দিনে আমরা অঙ্গীকার করি, স্বাধীনতার চেতনা ধারণ করে একটি উন্নত, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করবো।
বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান—ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বিভেদ নয়, ঐক্যই হোক আমাদের শক্তি।
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পন্ডিত দল (বিপদ) এর চেয়ারম্যান মুরসালিন ইসলাম বাবু।

